সাতক্ষীরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত
নারী বিভাগে সদর থানা ও পুরুষ বিভাগে দেবহাটা থানা চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫০ বার পড়া হয়েছে
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪:০০ ঘটিকায় জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ (নারী ও পুরুষ)-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারীদের ফাইনাল ম্যাচে সাতক্ষীরা সদর থানা দল দেবহাটা থানা দলকে এবং পুরুষদের ফাইনালে দেবহাটা থানা দল সাতক্ষীরা সদর থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এই টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মিথুন সরকার; সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), জনাব বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজা; জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশের সদস্য, স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।






















