ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪৭ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সাভারের রাজাশন পালোয়ানপাড়া এলাকায় ওমর পালোয়ানের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজাশন পালোয়ানপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিন যুবককেও আটক করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে গ্রেপ্তার তিন যুবকের সংশ্লিষ্টতা ও তাদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সাভারে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬