ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে

ইনানী রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার দেহাবশেষ উদ্ধার, নিহত ১১

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২০৭৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কয়েক ঘণ্টার তল্লাশি শেষে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়। গলায় থাকা লকেট দেখে তাঁকে শনাক্ত করেন স্বামী দেওয়ান ফয়সাল।

মুক্তা ঢাকার সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে তিনি ওই রিসোর্টে উঠেছিলেন। অগ্নিকাণ্ডের সময় তাঁর দুই বান্ধবী সমুদ্রসৈকতে থাকায় প্রাণে বেঁচে গেলেও কক্ষে ঘুমিয়ে থাকা মুক্তা নিখোঁজ হন।

এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়। তবে তাঁদের মধ্যে মুক্তা ছিলেন না। পরে মঙ্গলবার সকালে পুড়ে যাওয়া রিসোর্ট ও আশপাশের এলাকায় নতুন করে তল্লাশি শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টা পর তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়।

মুক্তার স্বজনেরা উদ্ধারকাজে অবহেলার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, শুরু থেকেই যথাযথভাবে তল্লাশি চালানো হলে মুক্তার সন্ধান আরও আগেই পাওয়া যেত। এ ঘটনায় রিসোর্টের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইনানী রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর শিক্ষিকা মুক্তার দেহাবশেষ উদ্ধার, নিহত ১১

আপডেট সময় : ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬