ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

খালেদা-তারেকসহ বিএনপির ২৬ নেতাকে সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৬ জনকে আমন্ত্রণপত্র দিয়েছেন।

বিএনপির একটি সূত্র জানান, ২০০৮ সালের পর এবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দাওয়াত দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে যেতেন খালেদা জিয়া। এরপর তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির প্রতিনিধি দল যেতেন। তবে, সর্বশেষ গত ২-৩ বছর বিএনপির পক্ষ থেকে দাওয়াতে অংশ নেয়নি বলেও জানা গেছে দলটির সূত্রে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

খালেদা-তারেকসহ বিএনপির ২৬ নেতাকে সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণ

আপডেট সময় : ০৫:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪