ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্লেনে গুলি হাইতির সব ফ্লাইট স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ২১০০ বার পড়া হয়েছে

স্পিরিট এয়ারলাইনসের প্লেনে গুলির চিহ্ন। ছবি: সিএনএন/সোশ্যাল মিডিয়া

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আকাশে গত কয়েকদিনে তিনটি যুক্তরাষ্ট্র-ভিত্তিক এয়ারলাইনসের প্লেন গুলিবিদ্ধ হয়েছে। এর জেরে হাইতি চলাচলকারী সবগুলো ফ্লাইট এক মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এই ঘটনায় গুলি চালানোর জন্য সশস্ত্র গ্যাংদের দায়ী করা হয়েছে।

গত সোমবার স্পিরিট এয়ারলাইনসের একটি প্লেন পোর্ট-অ-প্রিন্সে অবতরণের চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়। এসময় একজন ক্রু আঘাতপ্রাপ্ত হন। এরপর জেটব্লু এয়ারলাইন্স জানায়, নিউইয়র্কে প্লেনটি পরীক্ষার সময় গুলির ক্ষত পাওয়া গেছে, যা হাইতি থেকে ফেরত আসার পরপরই ঘটেছিল। এছাড়া আমেরিকান এয়ারলাইনসের একটি প্লেনও গুলিবিদ্ধ হয়েছে। যদিও এতে কোনো যাত্রী বা ক্রু আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

হাইতির কর্তৃপক্ষ এরই মধ্যে পোর্ট-অ-প্রিন্স বিমানবন্দর থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এফএএ হাইতির আকাশে ১০ হাজার ফুটের নিচে সব ধরনের প্লেন চলাচল ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে। জাতিসংঘও তাদের ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ক্যারিবীয় দেশটিতে মানবিক সহায়তা এবং জরুরি পণ্য পরিবহন বিলম্বিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্লেনে গুলি হাইতির সব ফ্লাইট স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪