ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রেমের টানে কোরিয়ার যুবক সাভারে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:২৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ২১০২ বার পড়া হয়েছে

জে. মিঙ্গির ও রেজভি আক্তার সুমাইয়া। ছবি: সংগৃহীত

ইন্টারনেট পুরো বিশ্বকে এনেছে হাতের মুঠোই। আর এই নেট দুনিয়ায় প্রেম-পরিণয় ঘটছে অহরহ। প্রায়ই শোনা যাচ্ছে, ভিনদেশি তরুণ-তরুণী প্রেমের টানে ছুটে আসছেন বাংলাদেশে। এবার এমনই আরেকটি ঘটনা ঘটল সাভারে। সাভারের ১৯ বছর বয়সী উচ্চমাধ্যমিক পড়ুয়া রেজভি আক্তার সুমাইয়ার প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে চলে এসেছেন জে. মিঙ্গির নামে এক যুবক।

চলতি মাসের শুরুতে বিয়ে করেন তারা। তবে শুক্রবার তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনার অনুষ্ঠান হয়। এ খবর ছড়িয়ে পড়লে নবদম্পত্তিকে এক নজর দেখেতে শনিবার পৌর এলাকার সবুজবাগ মহল্লায় কনের বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা।

কনের পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে. মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অবশেষে প্রেমের টানে ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। এখানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরফান ইসলাম ও রেজভি আক্তার সুমাইয়া।

এদিকে ভিনদেশি যুবকের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও।
বিয়ের বিষয়ে কনে রেজভি আক্তার সুমাইয়া বলেন, ‘কোরিয়ান একটা অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর সম্পর্ক। ও যখন আমাকে বিয়ের জন্য প্রস্তাব দেয় আমি আমার বাবা এবং মাকে জানাই। তাদের সম্পতি পাওয়ার পর আমাদের সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু আমাদের যে বিয়ে হবে সেই বিষয়ে কখনও ভাবিনি। তবে আল্লাহ চেয়েছে বলেই সেটা সম্ভব হয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এ বিয়েতে আমি অনেক খুশি। গত ২ নভেম্বর আরফান (জে মিঙ্গি) দেশে এসে আমাকে বিয়ে করেছে।’

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রেমের টানে কোরিয়ার যুবক সাভারে

আপডেট সময় : ১২:২৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪