ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ২১১৫ বার পড়া হয়েছে

কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌‘ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের নিষিদ্ধ দু’একটি দলও এর নেপথ্যে থাকতে পারে।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আগের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। অস্ত্রগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় জোরদার করা হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশে গতি আনা হবে।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হন সেজন্য আমরা কমিটি করে দেব। যারা ভুয়া মামলা করবে তাদেরকে ধরিয়ে দিন।’

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুতই সমাধান হবে। শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।’

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪