ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ’

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪ খ্রি.) ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ, ময়মনসিংহে- জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। মীর আকরাম উদ্দিন আহম্মদ, পরিচালক, জেলা তথ্য অফিস, ময়মনসিংহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হোসেন সরদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ময়মনসিংহ এবং অধ্যাপক এ কে এম সামসুজ্জামান, বিভাগীয় রোভার নেতার প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস্ অঞ্চল, ময়মনসিংহ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান।

ডিআইজি তার বক্তব্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে তরুণদের অগ্রনী ও সাহসী ভূমিকার কথা আলোচনা করেন। তিনি বলেন একটি উন্নত, বৈষম্যহীন, মাদক-সন্ত্রাসমুক্ত ও জবাবদিহিতামুলক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের তরুনরাই সামনে থেকে নেতৃত্বে দিবে। পাশাপাশি তরুন এবং যুবকদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে বলে তাগিদ দেন।

এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী। এর আগে ডিআইজি মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ’

আপডেট সময় : ১১:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪