ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম বাবর আলী (২৫)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের পাথর পূজা গ্রামের বাসিন্দা মৃত খোদা বক্সের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বাবর আলী নিজ বাড়ি পাথরপূজা থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে রহনপুর যাচ্ছিলেন। পথে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কা পেয়ে ভ্যান ও চালক বাবর আলী রাস্তায় পড়ে যায়। পরে ট্রাকটি তার দেহের উপর চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল বাশার জানান, ট্রাকও চালক আটক আছে, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, পরিবার মামলা দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪