শিরোনাম ::
শ্রেষ্ঠ জয়িতা হলেন রোমানা আক্তার সুমী
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৭:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ২১২০ বার পড়া হয়েছে
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন মোছাঃ রোমানা আক্তার সুমী । তিনিসহ চারজন চারটি ক্যাটাগরিতে এই সম্মাননা পান।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়।
রোমানা আক্তার সুমী জন্ম ও বেড়ে ওঠা শ্রীপুরে । এমন কিছু কাজ করেছেন, যা সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন। বাল্য বিবাহ নিরোধ, যৌতুক প্রথা নির্মূল, বিবাহ বিচ্ছেদ বন্ধের পাশাপাশি অসহায় মানুষের পাশে থেকে কাজের ব্যাবস্থা করে উদ্যোক্তা তৈরি করা ও নারী সমাজের বিভিন্ন সমস্যা সমাধান, এগিয়ে এসেছে।
সম্মাননা প্রাপ্ত রোমানা আক্তার সুমী বলেন, আমি মনে করি সমাজ উন্নয়নে কাজ করতে হলে নিজের সদ্বিচ্ছা প্রয়োজন । তাহলে যে কেউ যার যার পেশাগত জায়গা থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। আমি চেষ্টা করেছি নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মানুষজনকে সাহায্য করতে। বিভিন্ন সময় আমার সেই চেষ্টায় সফলতা পেয়েছি।
ট্যাগস :






















