শিরোনাম ::
ভালবাসা কারে কয়
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ২১২৫ বার পড়া হয়েছে
সখি, ভালবাসা কারে কয়?
– দূর্বা যেমন দীর্ঘ বছর একটি শিশির চুমুর জন্য শীত প্রতীক্ষায় রয়।
সখি, ভালবাসা কারে কয়?
– পাহাড় যেমন শির উঁচিয়ে ঝড়-তুফান ও জলোচ্ছ্বাসে ঠিক দাঁড়িয়ে রয়।
সখি, ভালবাসা কারে কয়?
– একটি গোলাপ ঝরে গেলেও খুব যতনে ডায়রী ভাঁজে যেমন পুষা হয়।
সখি, ভালবাসা কারে কয়?
– ব্ল্যাক উইডো পুং মাকড় যেমন প্রিয়তমার একটু সুখে মৃত্যু বেছে লয়।
সখি, ভালবাসা কারে কয়?
– তালের পাতায় উল্টোমুখো ঝুঁকির নীড়ে বাবুই যেমন দিব্যি সুখে রয়।
সখি, ভালবাসা কারে কয়?
– হাবাগোবা ভীতু ছেলেও অভিসারে ঠিক ভুলে যায় যেমন সকল ভয়।
ট্যাগস :






















