পাগলা থানা মানবাধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে
- আপডেট সময় : ০১:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ২১০০ বার পড়া হয়েছে
১০ ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখ ৭৬ তম আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা মানবাধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে র্যালী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন পাগলা থানা মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মোখলেছুর সালেহিন রানা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদ জিহাদ মন্ডল, গফরগাঁও উপজেলা মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ময়নুল হক, কোষাধ্যক্ষ, মনিরুজ্জামান ধনু ও নেতা কর্মী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সাহেব, সাংবাদিক মহিউদ্দিন ইরাক, সহ সাধারণ জনগণ।
বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
গফরগাঁও উপজেলা মানবাধিকার বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি জনাব শাহজাহান মন্ডল জানান,সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মানবাধিকার বাস্তবায়নে মানবের কল্যাণে ও সুরক্ষায় কাজ করছেন এবং তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ও জানা যায়।






















