শিরোনাম ::
কসবায় ট্রাকে মিলল ৪০ কেজি গাঁজা
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ২০৯০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের কুটি ইউপির কাঠেরপুল এলাকা থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান,
বুধবার রাতে উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের কুটি ইউপির কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্হিতি টের পেয়ে ট্রাক মহাসড়কের পাশে রেখে হানিফ মিয়া, মো. ইকরাম হোসেন জনি ও আনোয়ার হোসেন ভূট্টু নামে তিন মাদক ব্যবসায়ি পালিয়ে যায়।
পরে ট্রাক তল্লাসী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।
মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :






















