ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

দেশে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ২১০৪ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সম্প্রীতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি মানে হলো অপরের সাথে আন্তরিকতাপূর্ণ আচরণ করা। সবসময় সদ্ভাব বজায় রেখে মিলেমিশে বসবাস করা। প্রীতিময় ও শান্তিময় সহাবস্থান করা। সম্প্রীতি সহাবস্থানের পূর্বশর্ত। ভারতের অপপ্রচারের মধ্য দিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগাতে চায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ধর্মীয় সম্প্রীতির পক্ষে ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকতে হবে। গোবিন্দগঞ্জ উপজেলায় সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় ‘ধর্মীয় সম্প্রীতির পক্ষে, ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে’ বক্তরা এসব কথা বলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল বারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান নুরুন্নবী প্রধান, পৌর বিএনপি’র আহবায়ক ও প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, পৌর বিএনপি’র

সদস্য সচিব আবু জাফর লেলিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নায়বে আমির মাওলানা আব্দুল বারী মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহকারি সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের ছাত্র নেতা মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আস সাদিক রহমান তাজনুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি কুচক্রী মহল সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে উল্লেখ করে বক্তরা আরও বলেন, ‘আমরা একটি সম্প্রীতির দেশে বসবাস করি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র রুখতে আমাদের পরিবার ও প্রতিষ্ঠানে অসাম্প্রদায়িকতার চর্চা করতে হবে। যেকোনো সামাজিক অনুষ্ঠানে সব ধর্মের মানুষকে ইনক্লুড (সম্পৃক্ত) করতে হবে।

ধর্মীয় নেতাদের সম্প্রীতির ডাক দিতে হবে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ, ইভটিজিং বন্ধ, চুরি, ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সদস্যদের নিয়মিত টহল জোরদার করার প্রয়োজনীয়তাও উঠে আসে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে

আপডেট সময় : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪