ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মহান বিজয় দিবসে বিজয় মেলা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:২৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ২১১২ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে আজ ১৬ ডিসেম্বর ( সোমবার) বিজয় মেলা ২০২৪ আয়োজন করা হয়েছে। ফিতা কেটে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: আখতার আহমেদ।

উদ্বোধন পরবর্তী বিভাগীয় কমিশনার বিজয় মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো: আজিজুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাঙালির শ্রেষ্ঠ অর্জন ৭১-এর স্বাধীনতা। ১৬ই ডিসেম্বরের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিল। বিজয়ের এই স্মৃতিকে আরো বেশি স্মরণীয় ও দীর্ঘস্থায়ী করতে এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ মেলার গুরুত্ব অনেকাংশে।

আঙিনা, আমরা পারি, রাংতা, অন্যান্য, বেহু, রকমারি ভালুকা, ব্রহ্মপুত্র শিল্প কুটিরসহ বিভিন্ন নামীয় প্রায় ৩৪টি স্টল এ মেলায় স্থান পায়। এ মেলার অধিকাংশ স্টলগুলো ব্যক্তি প্রতিষ্ঠান ও সমবায় সমিতির। নিজস্ব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসামগ্রী স্টলগুলোতে তারা প্রদর্শন করেন। ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যর ধারক ও বাহক হিসেবে কাজ করে সে ধরনের পণ্য, স্থানীয় পিঠাসহ নানান প্রকারের বাণিজ্যিক সামগ্রী স্টলগুলোতে দেখা যায়। বিজয়ের এই দিনটিতে জনসমাগমের মাধ্যমে এখানকার স্থানীয় লোকেরা বিজয়ের উল্লাসকে উপভোগ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহে মহান বিজয় দিবসে বিজয় মেলা

আপডেট সময় : ১২:২৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪