শিরোনাম ::
নাচোলে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ২১০২ বার পড়া হয়েছে
চাঁপানবাবগঞ্জের নাচোলে মহান বিজয় বিদস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মল্লিকপুর শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর হাটখোলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন এসভান্টেক্স এশিয়া লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক এম ফেরদৌস ইসলাম খোকন।
এ উপলক্ষে মল্লিকপুর শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনজীবি, আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ফিরোজ কবির সুমন, সাবেক ছাত্রনেতা ইসমে আজম, আল-আমীনসহ অন্যরা। সভা শেষে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ট্যাগস :






















