গাইবান্ধায় জাসাসের উদ্যোগে আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ২১২১ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে জাতীয়তাবাদি সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২১ ডিসেম্বর শনিবার বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের শুরুতেই একটি আনন্দ র্যালি পৌর শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা জাসাসের আহবায়ক বজলুল করিম রপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা আনিছুজ্জামান খান বাবু।
জাসাসের জেলা শাখার সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল,
প্রধান বক্তা হিসেবে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব জাকির হোসেনের রোকন,
বিশেষ বক্তা জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফেরদৌস ফকির, অ্যাডভোকেট ফরহাদ হোসেন লিওন,
জাসাস নেতা শাহিনুর আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।























