ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বাস করে প্রতারণার শিকার অভিনেত্রী অহনা!

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ২১০৩ বার পড়া হয়েছে

নাটকের অভিনেত্রী অহনা রহমান। সিনেমায়ও কাজ করেছেন। তবে নাটকেই থিতু হয়েছেন একসময়। বর্তমানে তাকে টিভি নাটকে সেভাবে দেখা যায় না। ইউটিউবকেন্দ্রিক নাটকেই তার ব্যস্ততা।

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত একটি নাটকের কাজ করেছেন এ অভিনেত্রী। ‘মায়ায় বন্দি’ নামের এ নাটকটি পরিচালনা করেন জিয়া উদ্দিন আলম। রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ।

নাটকটিতে একজন যৌনকর্মীর চরিত্রে রূপদান করেছেন অহনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প এটি। একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি কিংবা সেড স্টোরিও বলা যায়।

একইসঙ্গে অতিরিক্ত সন্দেহজনক একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে সেটাও তুলে ধরা হয়েছে। একজন মানুষ যখন কারও কাছে আশ্রয় চায়, আর সেই আশ্রয়ের জায়গাটা যদি দুর্বল হয় তখন মেয়েটির কতটা খারাপ লাগে কিংবা বিশ্বাসের পর যখন প্রতারিত হয়, এরপর তার পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তা এ নাটকটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে। আশাকরি, এটি দেখলেই দর্শক বাস্তব এক চিত্র দেখবেন। আশাকরি সবার ভালো লাগবে।’

নাটকটিতে অহনার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। এদিকে এ অভিনেত্রী বিয়ে করেছেন, এবং গর্ভবতী বলে গুঞ্জন রটেছিল। বিষয়টি তিনি অস্বীকার করে বিবৃতিও দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিশ্বাস করে প্রতারণার শিকার অভিনেত্রী অহনা!

আপডেট সময় : ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪