ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক এসআই ও ছাত্রদল নেতা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন। ছবি: সংগৃহীত

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও ছাত্রদল নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন জনতা। পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে।

রোববার রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের আটক করেনে জনতা।

গ্রেপ্তাররা হলেন- জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।

বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেদোয়ান ও রাসেলের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন ভুক্তভোগী সৌরভ। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাধবপাশা এলাকায় রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিল। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেয় কয়েকজন ব্যক্তি। তারা ওই যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। এলাকাবাসীর সন্দেহ হলে বিমানবন্দর থানার ওসিকে জানানো হয়। ওই থানার কেউ অভিযানে যায়নি- ওসি এ তথ্য নিশ্চিত করলে এলাকাবাসী দুজনকে আটক করেন। অপর দুজন পালিয়ে যান।

কাজিরহাট থানার ওসি মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানায় গ্রেপ্তার হয়েছেন।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাযুন কবীর বলেন, তাদের কমিটিতে একজন সহসভাপতির নাম সাকিবুল হক রাসেল। মাধবপাশায় গ্রেপ্তার হয়েছেন রাসেল। দুজন একই ব্যক্তি বলে তারা জানতে পেরেছেন। চাঁদাবাজির অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক এসআই ও ছাত্রদল নেতা

আপডেট সময় : ০৭:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪