ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় সাংবাদিক সংস্থার বিকাশমান নেতৃত্বে গোবিন্দগঞ্জের সাজু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় ভিত্তিক সাংবাদিকদের একটি সংগঠন। চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে সংস্থাটি। দেশের অনেক জায়গার মত গাইবান্ধার গোবিন্দগঞ্জেও আছে সংস্থাটির শাখা। আর এই শাখার সভাপতি সাংবাদিক সাজাদুর রহমান সাজু। তিনি ক্রমেই সংস্থাটির জাতীয় পর্যায়ে নেতৃত্বে আসছেন । যা স্থানীয় সাংবাদিক সহ দেশের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখা যায়।

সাংবাদিক সাজাদুর রহমান সাজু উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় তিনি। বর্তমানে তিনি দলটির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক পদমর্যাদায় দপ্তরের দায়িত্বে। এছাড়াও তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত। চলতি বছরেই সাজু জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হন।

সম্প্রতি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল সংস্থাটির গাইবান্ধা জেলা সম্মেলন। সম্মেলনে সাংবাদিক সাজাদুর রহমান সাজু জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে ১৮ ডিসেম্বরের সংস্থাটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিক সাজাদুর রহমান সাজুকে সহকারী মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। তাঁর দায়িত্ব প্রাপ্তি গোবিন্দগঞ্জ উপজেলার জন্য একটি আনন্দের খবর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতীয় সাংবাদিক সংস্থার বিকাশমান নেতৃত্বে গোবিন্দগঞ্জের সাজু

আপডেট সময় : ০৪:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪