ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ কোটি ২৪ লক্ষ টাকা জরিমানা আদায়

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে আজ ১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে বায়ুদূষণের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৫টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়, এ সময় আদালত ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করারও নির্দেশ দিয়েছে।

এছাড়াও যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি ভ্রাম্যমান আদালত ৭ জন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরও ১টি ভ্রাম্যমান আদালত ৭ যানবাহনের চালককে সতর্ক করে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

একই সময়ে পলিথিন বিরোধী অভিযানে ১টি ভ্রাম্যমান আদালত ৩টি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি ভ্রাম্যমান আদালত ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

চলতি বছরের ২ জানুয়ারী থেকে আজ সোমবার পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি ভ্রাম্যমান আদালতে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। দূষণ বিরোধী বিশেষ এই অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ কোটি ২৪ লক্ষ টাকা জরিমানা আদায়

আপডেট সময় : ০৫:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫