ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অস্ত্র নিয়ে চাঁদার জন্য ঠিকাদারকে হুমকি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে পুরাতন বাড়ি ভাঙ্গার সময় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে চাঁদার জন্য ঠিকদারকে হুমকি দিয়েছে কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এ সময় চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তারা।

সোমবার বেলা ১১টায় সাত মসজিদ হাউজিং ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঠিকাদার মো. রহিম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে সাত মসজিদ হাউজিং এলাকায় ১৫-২০ জনের একটা দল দেশিয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দিয়ে একটি বাড়িতে ঢোকে। এ সময় বাড়ি ভাঙার কাজ করা শ্রমিকদের মারধর করে বের করে দেওয়া হয়। প্রকাশ্যে দেশিয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে কিশোর গ্যাং এর এমন মহড়ার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ঠিকাদার মো. রহিম জানান, আমি গত ২৭ ডিসেম্বর মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকার ২ নম্বর রোডে একটি পুরাতন বাড়ি ক্রয় করি। সেই বাড়িটি গত রোববার ভাঙার কাজ শুরু করি। আজকে বেলা ১১ টার দিকে কিশোর গ্যাং চক্রের মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী বাবু ওরফে তেরেনাম বাবু’র নির্দেশে সোহেল ওরফে ইয়াবা সোহেল, ডিশ শাহিন ও তোঁতা মিয়াসহ ১৫-২০ জনের একটি দল রামদা, চাপাতি, সামুরাই ও দেশিয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে এসে ২ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দিয়ে যায়। এ সময় বাড়ি ভাঙ্গার কাজে থাকা শ্রমিকদের মারধর করে বের করে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় আমি মোহাম্মদপুর থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আমি ঘটনাস্থলে অফিসার পাঠাচ্ছি। বিস্তারিত খোঁজ-খবর নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অস্ত্র নিয়ে চাঁদার জন্য ঠিকাদারকে হুমকি

আপডেট সময় : ০৪:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫