ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে পরশুরাম থানার দুই পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে
পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে পরশুরাম মডেল থানার দুই পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উত্তর কোলাপাড়া মোহাম্মদ উল্লাহর বাড়ি থেকে পরশুরাম মডেল থানার উপ পুলিশ পরিদর্শক শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার বারহাট্টা থানার সেওতা গ্রামের মৃত ছুমদ আলীর ছেলে শেকান্তর মিয়া(৬৮) ও একই জেলার আটপাড়া থানার সুমই গ্রামের মো সুলতান মিয়ার ছেলে হলুদ মিয়া(৪৬)। স্থানীয় এক সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মাদক বিক্রি ও সেবনের ভিডিও প্রকাশ হওয়ার পরপরই পুলিশ তাদের গ্রেফতার করে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে,কয়েক বছর ধরে পরশুরাম মডেল থানায় শেকান্তর মিয়া সুইপার ও হলুদ মিয়া ঝাড়–দার হিসেবে কাজ করতেন। থানার প্রভাব দেখিয়ে উত্তর কোলাপাড়ায় ফেনী-রেললাইন সংলগ্ন মোহাম্মদ উল্লাহর বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। উঠতি বয়সের কিশোর থেকে শুরু করে এসব মাদকের খরিদদার ছিল বিভিন্ন বয়সের মানুষ।
গাজী মাসুদ রানা
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে পরশুরাম থানার দুই পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫