ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোনাগাজীতে চাঁদার জন্য প্রবাসির স্ত্রীকে হত্যার চেষ্টা: জড়িতদের বিরুদ্ধে মামলা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে দাবিকৃত চাঁদা না দেয়ায় জেসমিন আক্তার (৩৫) নামে এক প্রবাসির স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং। এ ঘটনায় ৭ জানুয়ারি দুপুরে ১২জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন আহত গৃহবধূ। ঘটনার পর থেকে জড়িতরা গ্রামছাড়া হওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানাগেছে, মোবাইলে আপত্তিকর ভিডিও বানিয়ে ফেসবুকে ছড়ানের কথা বলে চর দরবেশ ইউনিয়নের সৌদি প্রবাসি মহি উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তারের কাছে  চাঁদা দাবি করেন হোসেন আহম্মদ ও মুুহাম্মদ রকি নামে দুই বখাটে।  চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে ওই প্রবাসির স্ত্রী গত ৪ মাস বাবার বাড়িতে ছিলেন। স্থানীয় সমাজপতিদের আশ্বাসের ভিত্তিতে গত ৬ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে যান তিনি। এসময় সমাজপতিদের সামনে জেসমিন ও তার ছোট বোন বিবি কুলছুম লাকি,  ভাতিজা মুুহাম্মদ রুবেল এবং মুুহাম্মদ সুমনকে পিটিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করেছে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, জেসমিন সহ চার জনকে লাঠিশোটা দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় আজকে
১। হোসেন আহম্মদ(২৫),
২। মুুহাম্মদ রকি(২২),
৩। শামীম(১৯),
৪। পলিন(২০),
৫। আবদুল মতিন(২৭),
৬। ইমাম হোসেন, রুবেল(২৩) ও
৭।নজিয়া(২৩) সহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দেন আহত  গৃহবধূ। আসামিরা সকলে কােরামতিয়া এলাকার বাসিন্দা ও সংঘবদ্ধ একটি কিশোরগ্যাংয়ের সদস্য।
আহত রুবেল জানান, চর দরবেশ ইউনিয়নের হোসেন আহম্মদ এবং রকির নেতৃত্বে একটি কিশোরগ্যাং তার ফুফু জেসমিনের কাছে চাঁদা দাবি করেন। তাদের ভয়ে গত চার মাস তিনি বাপের বাড়িতে ছিলেন।  সোমবার বিকালে বাড়িতে গেলে হোসেন ও রকি সহ ১০/১২ সশস্ত্র সন্ত্রাসী তাদেরকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।
অভিযুক্ত হোসেনের দাবি, পাওয়া টাকা চাওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ব্যপারে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, আহত প্রবাসির স্ত্রী অভিযোগ দিয়েছেন।  ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সোনাগাজীতে চাঁদার জন্য প্রবাসির স্ত্রীকে হত্যার চেষ্টা: জড়িতদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫