ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আলোচনা ছাড়াই বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মানে সীমান্তে উত্তেজনা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ২১২২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ চৌকা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের অযুহাত দেখিয়ে বিজিবির সাথে কোন ধরণের আলোচনা ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে সীমান্তে উত্তেজনা বিরাজ করে। এ নিয়ে উভয় পক্ষে দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটের সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থান, যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মানের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করলে চৌকা বিওপির টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে বিএসএফ কর্তৃক তারবেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করলে বিজিবি পক্ষ থেকে তাৎক্ষণিক বাধা প্রদান করা হয়। কিন্তু বিএসএফ স্থানীয় জনগণকে লেলিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়। এদিকে বিএসএফের অতিরিক্ত উস্কানিতে স্থানীয় ভারতীয় সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকরা দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে বাংলাদেশী নাগরিকদের যথারীতি হুমকি দিতে দেখা যায়। সোস্যাল মিডিয়ায় বেশ কিছু প্রকাশিত ভাইরাল ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ফলে বাংলাদেশ সীমান্তে বসবাসকারী জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ৫৯ বিজিবির অধিনায়ক এবং সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বিএসএফ এর স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত করে। বৈঠক পরবর্তী বিএসএফ-এর পক্ষ থেকে তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে দৈনিক বঙ্গসংবাদের প্রতিবেদককে জানানো হয়েছে, বিএসএফ-এর স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত করে তারবেড়া নির্মাণ ও ভারতীয় অস্ত্রধারীদের অপ-তৎপরতা বন্ধ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আলোচনা ছাড়াই বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মানে সীমান্তে উত্তেজনা

আপডেট সময় : ০৯:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫