ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সাভারে মিছিল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / ২১২০ বার পড়া হয়েছে

ঢাকা জেলা উত্তরের ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালকে অভিনন্দন জানিয়ে সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে এ মিছিলের নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিলটিতে সাভার পৌর ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। সেই সাথে কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরমান হোসেন বাবু বলেন, মোহাম্মদ তমিজ উদ্দিন এবং মাহফুজ ইকবালের নেতৃত্বে ঢাকা জেলা উত্তরের ছাত্রদল একটি নতুন মাত্রায় কাজ করবে। তারা তরুণ প্রজন্মের মধ্যে ছাত্রদলের আদর্শ ছড়িয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নবনির্বাচিত নেতাদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী এবং সুসংগঠিত হবে। তিনি আরো বলেন, ছাত্রদল সব সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং নতুন নেতৃত্ব সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সাভারে মিছিল

আপডেট সময় : ১১:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫