ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাভারে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। সাভার পৌর ও থানা ছাত্রদলের যৌথ আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ঢাক-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নতুন কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈম। তিনি নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে এসেছে। নতুন কমিটির নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদল আরও এগিয়ে যাবে।”

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা  ইউসুফ ইসলাম রনি, ফয়সাল হামিদ; থানা ছাত্রদলের পাভেল খান ইফতি, ফয়সাল আহমেদ এবং সাভার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তুষার মাহমুদ।

উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃত্বে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাভারের ছাত্রদল নেতাদের এ উদ্যোগ দলের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

অন্যদিকে, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে  আনন্দ মিছিল করেছে আশুলিয়া থানা ছাত্রদল বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতাকর্মী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আপডেট সময় : ০৫:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫