পরশুরামে ভারতীয় শাড়ী ও থ্রি-পিচ জব্দ
- আপডেট সময় : ০৬:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ২০৯৭ বার পড়া হয়েছে
পরশুরাম(ফেনী)প্রতিনিধি:
পরশুরামে ভারত থেকে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।
রবিবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রামের মমিন হুজুরের বাড়ির পাশ থেকে এসব মালামাল জব্দ করা হয়।
জানা গেছে, বেড়াবাড়িয়া- গুথুমা রুটে প্রতিনিয়ত ভারত থেকে শাড়ি কাপড়সহ মালামাল পাচার হচ্ছে। সকালে স্থানীয় গ্রামবাসী তালাবদ্ধ কার্ভাড ভ্যানটি দেখে প্রশাসনকে খবর দেন। পরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-অ,১১১৭৭৮) এর তালা ভেঙ্গে ৩৩ গাইট ভারতীয় শাড়ি,লেহেঙ্গা ও থ্রী পিস উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল শাড়ী ৭৮২পিছ, থ্রি-পিছ-১৫২টি এবং বোরকা তৈরির থান কাপড় ১৬বান্ডেল যার আনুমানিক মূল্য প্রায় ২০লক্ষ টাকা।জব্দ কৃত মালামাল পরশুরাম মডেল থানার হেফাজতে দেয়া হয়েছে।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের মিনার।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।






















