তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বঙ্গসংবাদ পত্রিকার প্রতিবেদক ইরাকের উপর হামলা; থানায় অভিযোগ
- আপডেট সময় : ১০:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ২৩০১ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক বঙ্গ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার (গাজীপুর) মহিউদ্দিন ইরাকের উপর হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সফল ইউপি মেম্বার নিজাম উদ্দিন মড়ল এর বড় ছেলে দৈনিক বঙ্গসংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ( গাজীপুর) মহিউদ্দিন ইরাক। তিনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য পুরস্কার ও পেয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে মহিউদ্দিন ইরাক সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন বলে জানা যায়। তিনি জাতীয় দৈনিক বঙ্গসংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার (গাজিপুর) হিসেবে কর্মরত আছেন।
১২ ই জানুয়ারি ২০২৫ ইং,রবিবার, তার পৈতৃক ভিটার উপর প্রশাসনের অনুমতি ছাড়া এবং সাংবাদিক মহিউদ্দিন ইরাক এর পিতার অনুমতি ছাড়া ওরস অনুষ্ঠান করতে গেলে মহিউদ্দিন ইরাক বাঁধা দেন এবং উপস্থিত সবাইকে বুঝান যে এখানে ওরস অনুষ্ঠান করবেন না এবং বলেন যে কোনও প্রোগ্রাম করতে হলে প্রশাসন এবং যার জায়গায় অনুষ্ঠান করবেন তার অনুমতি নিতে হয়,আপনারা কি কারও অনুমতি নিয়েছেন? এমন প্রশ্ন করায় যারা এই ওরস এর আয়োজন করেছেন তাদের মধ্য থেকে মলমল উত্তর পাড়ার তিন সহোদ ভাই,সবুজ,সজিব,সোহাগ ক্ষুব্ধ হয়ে বঙ্গসংবাদ পত্রিকার প্রতিবেদকের উপর অতর্কিত হামলা করে মারধর করে ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি করে। অতঃপর মুদি দোকানি উত্তেজিত হয়ে সজীব মিয়া কাঠের লাঠি দিয়ে এবং সবুজ মিয়া হাত দিয়ে আঘাত করে ও সোহাগ মিয়া অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। জোরপূর্বক ওরস করবে বলে তাদের জায়গা থেকে সরে যেতে বললে মহিউদ্দিন ইরাক ৯৯৯ এ ফোন দিলে নিকটস্থ পাগলা থানার ডিউটি অফিসার মোঃ রেজা অবগত করেন। এসময় পাগলা থানার এসআই আশিকসহ সঙ্গিয় ফোর্স এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমতাবস্থায় ঘটনাস্থলে জড়ো হন অসংখ্য মহিলা ও সচেতন সমাজের ব্যক্তিগণ,মহিলারা দৈনিক বঙ্গসংবাদের প্রতিবেদক মহিউদ্দিন ইরাককে নিরাপত্তার জন্য বাড়িতে পৌঁছে দেয়,তারপর প্রাথমিক চিকিৎসা নিয়ে নিকটস্থ পাগলা থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম আসামীদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিবেন বলে জানা যায়।।
সাংবাদিক মহিউদ্দিন ইরাকের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাধারণ জনগণসহ সচেতন সমাজের ব্যক্তিবর্গ।






















