শিরোনাম ::
সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন আহমেদ হোসেন ভূঁইয়া
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ২০৯১ বার পড়া হয়েছে
জহিরুল ইসলাম মিটুল চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক (ইতিহাস) পদ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন আহমেদ হোসেন ভূঁইয়া। গত ১৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাছাই আহবায়ক ফরিদা খানম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আহমেদ হোসেন ভূঁইয়া ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মমতাজুল হক ভূঁইয়ার ছেলে এবং দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক। ২০১৩ সাল থেকে তিনি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ট্যাগস :






















