ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জ সীমান্তে উগ্র হিন্দুত্ববাদী বিএসএফ-এর উগ্র আচরণ ও হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর উগ্র আচরণ এবং সীমান্তবাসীর ওপর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ(২২ জানুয়ারি) বিকাল ৪টায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ বউ বাজারে কয়েক শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মান্ধ উগ্র হিন্দুত্ববাদী বিএসএফ সদস্যরা সীমান্তে বসবাসকারী নিরীহ বাংলাদেশীদের প্রতিনিয়ত অমানবিক আচরণ ও হামলার টার্গেটে পরিণত করছে। গত ১৮ই জানুয়ারি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের সীমানায় আম গাছ কেটে ফেলা, জমির ফসল নষ্ট করা এবং সাধারণ কৃষকদের উপর, পাথর, তীর, ককটেল ও বোমা নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কয়েকবার বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বক্তারা আরও উল্লেখ করেন, বিএসএফ ও ভারতীয় জনগণ নিয়মবহির্ভূতভাবে সীমান্তের নিকটবর্তী এলাকার কৃষকদের ভয়ভীতি প্রদর্শন করছে।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত এই বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার এবং সীমান্তে বসবাসরত মানুষদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার। মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে কৃষক, ব্যবসায়ী এবং শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল থেকে বিএসএফ-এর অমানবিক কার্যক্রম বন্ধের দাবি জানানো হয় এবং উভয় দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ-এর এমন আচরণ নতুন নয়। এর আগেও সীমান্ত এলাকায় এই ধরনের হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে, যা সীমান্তবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। সীমান্তবাসীরা আশা করছেন, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শিবগঞ্জ সীমান্তে উগ্র হিন্দুত্ববাদী বিএসএফ-এর উগ্র আচরণ ও হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ১২:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫