ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তিগুলো নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ২১১৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কে আস্থা ফিরিয়ে আনার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, সীমান্তে হত্যা বন্ধ করা, বর্ডার লাইনের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা কোনো নির্মাণ কাজ নিয়ম মেনে করা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ না করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভিন্ন নদীর পানি প্রত্যাহার, ভারত থেকে বাংলাদেশের ফেনী অঞ্চলে আসা বর্জ্য ব্যবস্থাপনা বন্ধের প্রস্তাবও দেওয়া হবে।

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের মধ্যে চার হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার ২৭১ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারত। সম্প্রতি সীমান্তের কয়েকটি অংশে ভারতের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় মানুষজনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তিগুলো নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫