ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফুলের সৌরভে মোহিত চট্টগ্রাম ডিসি পার্ক: ২৮ দিনে আয় ছাড়ালো ২.৬৩ কোটি টাকা!

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১১৯ বার পড়া হয়েছে

গাজী গোফরান, চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে চলছে মাসব্যাপী বর্ণিল ফুল উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে এই উৎসব দেখতে দেশ-বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমছে পার্কজুড়ে। উৎসবের আকর্ষণ বাড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যালসহ নানা আয়োজন যুক্ত করা হয়েছে। দর্শনার্থীদের ঢল ও টিকিট বিক্রির বিপুল সাফল্যের কারণে ফুল উৎসবের সময়সীমা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

আয়োজক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, উৎসবের প্রথম ২৮ দিনে ৫ লাখ ২৫ হাজার দর্শনার্থী পার্কে প্রবেশ করেছেন। জনপ্রতি ৫০ টাকা করে টিকিট বিক্রি করে আয় হয়েছে প্রায় দুই কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা! শুধু গত শুক্রবারই পার্কে ভিড় করেন ২৩ হাজার দর্শনার্থী, যা থেকে আয় হয়েছে ১১ লাখ ৫০ হাজার টাকা। প্রতিদিন গড়ে ১৬ হাজার মানুষ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পার্কে আসছেন।

গতকাল শুক্রবার বিকেলে ডিসি পার্ক ঘুরে দেখা গেছে, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ফুলের সমারোহে মোড়ানো পার্কে ঢুকলেই চোখে পড়ে লাল, নীল, হলুদ, বেগুনি, গোলাপি—নানা রঙের ফুলের মনোরম সাজ। প্রকৃতির অপূর্ব রূপ দেখে বিমোহিত হচ্ছেন দর্শনার্থীরা। অনেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব বা প্রিয়জনদের সঙ্গে এসে ফুলের সৌন্দর্যে হারিয়ে যাচ্ছেন।

বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিশুদের কোলাহল, তরুণ-তরুণীদের আনন্দময় আড্ডা, বয়স্কদের স্মৃতিচারণ—সব মিলিয়ে পার্কজুড়ে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই হাতে ফুল নিয়ে ছবি তুলছেন, কেউ আবার প্রিয়জনকে ফুল উপহার দিচ্ছেন।

ফুল উৎসবকে ঘিরে শুধুমাত্র ফুলের প্রদর্শনী নয়, আরও রয়েছে নানা বিনোদনমূলক আয়োজন। পার্কের ভেতরে তিনটি বিনোদন কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা নানা ধরনের খেলাধুলা ও রাইড উপভোগ করতে পারেন। পাশাপাশি, পার্কের অভ্যন্তরে ৪২টি দোকান বসেছে, যেখানে ফুল, নানা ধরনের খাবার, হস্তশিল্প ও উপহার সামগ্রী পাওয়া যাচ্ছে।

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে ডিসি পার্কে। এতে অংশ নিয়েছেন ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পূর্ব তিমুর, ভুটান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়াসহ ১৩টি দেশের শিক্ষার্থীরা। তারা নিজ নিজ দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন।

ফুল উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সঙ্গীতানুষ্ঠান। গত বৃহস্পতিবার পার্ক মাতিয়ে গিয়েছেন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। সামনে আরও জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, আর্বোভাইরাস, আর্টসেল, শিরোনামহীন, অ্যাভয়েডরাফা, তীরন্দাজ ও কাকতাল। এই কনসার্ট উপভোগ করতে ফুল উৎসবের টিকিটের পাশাপাশি আলাদা টিকিট কিনতে হবে। সামনের সারির টিকিটের মূল্য ৫০০ টাকা এবং পেছনের সারির ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উৎসবে দর্শনার্থীদের উচ্ছ্বাস ও চাহিদার কথা মাথায় রেখে, জেলা প্রশাসকের নির্দেশনায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পর্যন্ত উৎসবের সময়সীমা বাড়ানো হয়েছে। অনেক দর্শনার্থী কর্মব্যস্ততার কারণে এখনো পার্কে যেতে পারেননি, তাদের কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, “ফুল উৎসবে শুধু ফুলের প্রদর্শনী নয়, দর্শনার্থীদের আকৃষ্ট করতে আমরা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনও রেখেছি। মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল থেকে শুরু করে পিঠা উৎসব, সবই দর্শকদের জন্য বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে।”

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা মুগ্ধ। টিকিট কাউন্টারের সংখ্যা বৃদ্ধি করেছি, যাতে দর্শনার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, “চট্টগ্রামসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থী পার্কে আসছেন। সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও প্রতিদিন ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করেই উৎসবের সময়সীমা বাড়ানো হয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফুলের সৌরভে মোহিত চট্টগ্রাম ডিসি পার্ক: ২৮ দিনে আয় ছাড়ালো ২.৬৩ কোটি টাকা!

আপডেট সময় : ১১:৪৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫