শিরোনাম ::
সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৮:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
জুলাই ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল এবং মিডিয়া উইংসের সহকারী পরিচালক সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. আল আমিন।
তিনি জানান, সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় রয়েছে। ওই মামলায় রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগস :






















