ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না: ফখরুল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

হস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাই সমর্থন করব না, কারণ মানুষ এতে অভ্যস্ত না। এ নিয়ে প্রশ্নই উঠতে পারে না।’  
 
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে।’
 
এদিকে, আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চায় জামায়াতে ইসলামী। এক যুগ পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই চায় জামায়াত। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে পুরো ভোট বন্ধ করার ক্ষমতা পুনর্বহাল করতে হবে।’
 
রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিলের দাবিও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।  
 
জাতিসংঘের তৈরি করা জুলাই গণহত্যার প্রতিবেদনে নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জাতিসংঘ যখন বলে, তখন সবাই বিশ্বাস করে। আর যখন রাজনৈতিক দলগুলো কিছু বলে, অনেকে বিশ্বাস করতে চায় না। জাতিসংঘের প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবকিছুতেই তারই নির্দেশ ছিল।’
 
বিএনপির এই নেতা বলেন, ‘ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে। দেশে এনে তাকে বিচারের আওতায় আনা হবে।’
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না: ফখরুল

আপডেট সময় : ০১:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫