ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে ডাকাতি: ১৮ লাখ টাকা ও অর্ধশত মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে স্টাফদের হাত-পা বেঁধে ভল্ট থেকে এক কোটি ৩৪ লাখ টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, খুলনা এলাকার মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)।

পুলিশ সুপার জানান, গত ২৫ জানুয়ারি জেলা শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিন অফিস স্টাফের হাত-পা বেঁধে ভল্টের ভেতরে থাকা এক কোটি ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ডিলার পয়েন্টের কর্মচারী শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং মডেল থানায় একটি ডাকাতি মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে গত মঙ্গলবার খুলনার বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে ঘটনার সাথে অন্যান্যদের সম্পৃক্ততার কথা জানান।

এসময় তাদের কাছ লুট হওয়া সাড়ে ১৮ লাখ টাকা, ৫০ টি মোবাইল ফোন, একটি পিকআপ ও মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ডাকাত সদস্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। আশা করছি লুট হওয়া বাকি মালামাল তাদের কাছেই রয়েছে। অচিরেই তাদের গ্রেফতার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শরীয়তপুরে ডাকাতি: ১৮ লাখ টাকা ও অর্ধশত মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫