ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত একজনের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

মেডিকেল প্রতিবেদক:

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত কাসেম নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কাসেমের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার দক্ষিণ কলমেশ্বর এলাকায়। তিনি ওই এলাকার মৃত জামালের ছেলে।

কাসেমকে হাসপাতালে নিয়ে আসা রাসেল জানান, শুক্রবার দিবাগত রাতে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তিনি। আজ বেলা তিনটায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে কাশেম মারা যায়। তার পরিবারকে এরইমধ্যে খবর দেয়া হয়েছে। তারা ঢাকা মেডিকেলে আসছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে আহত অবস্থায় কাসেম নামে এক যুবককে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। আজ বেলা তিনটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে সন্ধ্যায় আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, একটি অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটক রয়েছে বলে খবর দেয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক’সহ ছাত্র-জনতার একটি দল সেখানে যায়। এ সময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে বলে খবর ছড়িয়ে আওয়ামী লীগের লোকজন হামলা চালায় বলেও অভিযোগ করেন তারা।

সে হামলায় অন্তত ১৫ জন আহত হন। এরপর তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় সেনাবাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত একজনের মৃত্যু

আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫