ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী কুড়িগ্রামে গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী দোলনা আক্তার। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন দোলনা আক্তার। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে ফুলবাড়ী উপজেলায় নিজ বাড়িতে চলে আসেন দোলনা। খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ফুলবাড়ী থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাঁকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী কুড়িগ্রামে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫