ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যে কারণে বদলি হলেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১১১ বার পড়া হয়েছে
যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের যোগদানের সাড়ে ৬ মাস পরেই প্রত্যাহার হলেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জিয়া। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।
চিঠিতে যশোরের পুলিশ সুপারকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার বুঝিয়ে দিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করার জন্য। তবে কি কারণে হঠাৎ এসপিকে প্রত্যাহার করা হল সেটি পরিষ্কার করা হয়নি।
এ ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নূর-ই-আলম সিদ্দিকী জানান, বদলি সংক্রান্ত একটি চিঠি যশোরে পাঠানো হয়েছে। তবে বদলির কারণ সম্পর্কে তারা অবগত নন। তবে তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের কারণ হিসেবে নানা বিষয় আলোচনায় উঠে আসছে। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত গত রবিবার মণিরামপুর থানায় গ্রেপ্তার কৃত আসামিদের টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট হামলা, ভাঙচুর, মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। এছাড়াও জেলার আইনশৃঙ্খালার পরিস্থিতির অবনতি ও অপ্রতিরোধ্য স্বর্ণ চোরাচালানকে অন্যতম কারণ হিসেবে দেখছেন যশোরের মানুষ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ আগস্ট যশোরের পুলিশ সুপার পদে যোগদান করেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিয়াউদ্দীন আহমেদ জিয়া। তার মেয়াদে যশোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। চাঁদাবাজি, খুন, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় জনজীবনে আতঙ্ক নেমে এসেছে। একই সাথে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে।
সর্বশেষ রবিবারে মণিরামপুরে মাদকসহ ৪ আসামি ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মণিরামপুর থানার ওসিসহ কয়েকজন উপ-পরিদর্শকের (এসআই) অপসারণ দাবি করে মণিরামপুর থানার ফটকে বিক্ষোভ করে উপজেলা বিএনপির ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মণিরামপুর থানা ঘেরাওকালে বিএনপি নেতারা অভিযোগ করেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের ধরে আনছে ঠিকই। কিন্তু রহস্যজনক কারণে আদালতে সোপর্দ না করে থানা থেকেই ছেড়ে দিচ্ছেন। দাগী অপরাধী হওয়ার পরও তাদেরকে ছেড়ে দেয়া ফ্যাসিস্টদের সহযোগিতার নামান্তর। এসবের নেপথ্যে পুলিশের অর্থ বাণিজ্য জড়িত বলে তারা দাবি করেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যে কারণে বদলি হলেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জিয়া

আপডেট সময় : ১১:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫