ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাভারে আধিপত্য বিস্তার করতে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আতঙ্কে এলাকাবাসী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সাভারের পাথালিয়া ইউনিয়নে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওনের বাড়িতে হামলা চালিয়েছে এবং তার বাবা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামানের উপর হামলা চালায় তারা।

সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল তরুণ দেশীয় অস্ত্রসহ মহড়া দিচ্ছে এবং শাওনের খোঁজ করছে। তারা তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজও করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয় পাথালিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জাহিদুল ইসলাম শাওন বলেন,আমাকে হত্যার উদ্দেশ্যে আজকে ২ দফায় আমার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বুধবার দুপুরে আমার বাবার উপর হামলা করে। এসময় আমার ছোট বোন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করে। পর ঘটনা স্থলের সিসিটিভি ডিভিআর মেশিন নিয়ে যায় হামলাকারীরা।
দ্বিতীয় দফায় রাত ৮টার দিকে আবারও হামলা চালায় তারা।

স্থানীয়রা জানান, রাজনৈতিক বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে এমন সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভারে আধিপত্য বিস্তার করতে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫