ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সাথে ইফতার মাহফিল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে ময়মনসিংহের বিশিষ্টজনদের সাথে ইফতারের আয়োজন করা হয়। শনিবার (০৮ মার্চ) নগরীর একটি অভিজাত রেস্তোরাঁর হল রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মোঃ আবদুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে ড. সামীউল হক ফারুকী বলেন, মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করা হয়েছে। মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে এবং মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে। আল্লাহ তায়ালা বলেন এই রমজানে পবিত্র কুরআন নাযিল করেছি যাতে তোমরা মোত্তাকি হতে পারো। রমজান মাসে আমাদের শিক্ষা নিতে হবে যে, আমরা একে অপরের উপর জুলুম করবো না। আমরা অন্যের হক নষ্ট করবো না। সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচতি করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলামের ময়মনসিংহ জেলা আমীর মাওলানা আজিজুল হক, জাতীয় ইমাম সমিতির ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহকারী সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশীদ ফরাজী, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, বায়তুল সম্পাদক গোলাম মহসীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণের সভাপতি মাহমুদুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ জেলা আমীর মাওলানা নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সাথে ইফতার মাহফিল

আপডেট সময় : ১২:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫