ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ২১১১ বার পড়া হয়েছে

তিন ফসলী জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ও ফসলী জমি রক্ষায় অভিযান চালিয়েছে সাভার উপজেলা প্রশাসসনের ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি কাটার তিনটি ভেকু গুঁড়িয়ে দেয় প্রশাসন এবং একটি জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের বড়চক এলাকায়  এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার।

অভিযানে এসময় বড়চকের বিস্তৃর্ন ৩ ফসলী জমির মাঠের একাধিক জমিতে ৪টি ভেকু দিয়ে মাটি কাটবার আলামতের দেখা মেলে।

একাধিক ফসলী জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে জমিগুলো এক একটি ২০ থেকে ৩০ ফিট গভীর গর্তে পরিণত হওয়ার চিত্র দেখা যায়।

অভিযানকালে ঘটনাস্থলে ভেকু রেখে মাটি খেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা না গেলেও ভেকু চারটির ১ টিকে জব্দ এবং অবশিষ্ট ৩ টিকে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানকালে এ সময় ভাকুর্তা অঞ্চলের ৪টি অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরীর কারখানায়ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা ৪ টিকে গুড়িয়ে দেয়া হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, ফসলী জমি রক্ষা ও ৩ ফসলী জমির মাটি কাটা বন্ধ  এবং অপরাধীদের ধরতে অভিযান চালানো হলেও  ঘটনাস্থলে গিয়ে আমরা ৪টি মাটি কাটার ভেকু পাই, আমাদের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। তবে আমরা ৩টি ভেকু গুড়িয়ে দিয়েছি এবং ১ টি ভেকু জব্দ করি।

এ সময় পরিবেশের ক্ষতি করে ৪ টি টায়ার পুড়িয়ে ফার্নিস তেল তৈরীর অবৈধ কারখানায়ও অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট সময় : ০৮:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫