শিরোনাম ::
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৯:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ২০৮৯ বার পড়া হয়েছে
মাহাবুব মন্ডল:
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের সন্ত্রাসী হামলা ও ভারতীয় মুসলমানদের উপর হিন্দুত্ব বাদীদের নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ দুপুরে জুম্মা নামাজের পর বাইপাইল শহীদি চত্ত্বর এলাকায় আশুলিয়া থানা উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উলামা পরিষদের নেতৃবৃন্দ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার ও বিরামহীন বিমান হামলা ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েক হাজার মুসুল্লি অংশ নেন। পরে ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের জন্য নিরাপত্তা ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষায় মোনাজাত করেন বিক্ষোব্ধ মুসুল্লিরা।
ট্যাগস :






















