ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

সাভারে মহাসড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারের মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। এসময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শত শত অবৈধ স্থাপনা।

রোববার সকাল থেকে সাভারের হেমায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কার সরকার। এসময় উপস্থিত ছিলেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম এবং আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার( ভূমি) বসির ছাত্তার। এছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। আজ হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে । পরবর্তীতে কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তাদের জেল জরিমানা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভারে মহাসড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৫:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫