ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:সাজিম মোল্যা

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ভোর ৬টায় সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসনসহ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব গোপালগঞ্জ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৬টায় সদর উপজেলা পরিষদ-সংলগ্ন ৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে (জয় বাংলা পুকুর পাড়) ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ তাদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় পৌর-মিলনায়তনে মিলাদ মহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
দুপুরে জাতির শান্তি-সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। জেলার সকল হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেলে শিক্ষার্থী ও শিশুদের জন্য ছিল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও শিশু একাডেমি আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শহরের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল খেলা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

আপডেট সময় : ০৯:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫