শিরোনাম ::
সাভারে জীবনের যত্ন কল্যাণ সংস্থার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ২১৪০ বার পড়া হয়েছে
সাভারের নামা বাজার এলাকায় এসএসসি ৯৭,৯৮,৯৯ বন্ধু সংগঠনের আয়োজনে ” জীবনের যত্ন কল্যাণ সংস্থা”র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত গরীব অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভারের নামা বাজারে সংস্থার কার্যালয়ের সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রায় উপস্থিত ৩ শতাধিক মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ট্যাগস :






















