ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার ও মালামল লুট

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ২১০৯ বার পড়া হয়েছে

সাভারে ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির  ঘটনা ঘটেছে।  এসময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান  মালামাল লুট করে নেন ডাকাত দল। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া  এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বাসের চালক রজব আলী (৩০) ও বাসের সহকারী এমদাদুল হক (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা- আরিচা মহাসড়কে কর্ণপাড়া ব্রীজের সামনে আসলে গাড়ি চলমান অবস্থায় বাসে থাকা যাত্রীদের কয়েক জন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিস পত্র জোরপূর্বক ছিনিয়ে নেন ডাকাতরা। পরে ডাকাতরা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যান।

বাসযাত্রী সুমন সরকার জানান, আমি চন্দ্রা থেকে বাসে উঠেছি।  পরে বাসটি সাভারে এসে পৌঁছালেন উলাইল থেকে কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে নেন। এছাড়াও বাসে থাকা অন্যান্য যাত্রীর স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেন বলে জানান তিনি।

ইতিহাস বাসের চালক রজব আলী বলেন,বাসে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেন। পরে যাত্রীরা গাড়ি ভাঙচুর চালায়।  এসময় আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি বলে জানান তিনি।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল)  শাহীনুর কবির  বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছে। এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী  অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো পারবো বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার ও মালামল লুট

আপডেট সময় : ০১:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫