ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ওড়িশায় দুর্ঘটনায় ‘বাংলাদেশি তীর্থযাত্রীদের’ বাস, নিহত ১

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৫২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

দুর্ঘটনা কবলিত বাসের এই ছবি প্রকাশ করেছে ওড়িশা টিভি।

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে একটি বাস দুর্ঘটনায় একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন, যে বাসে বহু বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্য।

ওড়িশা টিভির খবরে বলা হয়েছে, রোববার সকালে ভুবনেশ্বরের উত্তরচকে পর্যটকবাহী বাসটি দুর্ঘটনায় পড়ে।

ওড়িশার সংবাদমাধ্যম ওমকম নিউজ লিখেছে, নিহত ওই বাসযাত্রী একজন বাংলাদেশি নাগরিক, যদিও তার পরিচয় প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।

তবে ওড়িশা টিভি বলছে, নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে দুই সংবাদমাধ্যমেই বলা হয়েছে, ওই বাসে ৭০ জনের মত আরোহী ছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি তীর্থযাত্রী। পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের মাধ্যমে তারা ভারত সফর করছেন। কাশির বিশ্বনাথ মন্দির দেখে তারা ওই বাসে করে যাচ্ছিলেন পুরিতে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার অভিযান শুরু করেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ওড়িশায় দুর্ঘটনায় ‘বাংলাদেশি তীর্থযাত্রীদের’ বাস, নিহত ১

আপডেট সময় : ১১:৫২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫