ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এনসিপির নেতাদের উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মৌলিক সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন করবে না। তারা বলছে, ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না, পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। নির্বাচন করার জন্য আমাদের কী কী করতে হবে পরামর্শ দিলেই হয়। শুধু করবা না, করবা না বললে কী হবে? আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই। আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি—এই কথাগুলো কারা বলছে, যারা নির্বাচনে এলে জামানত না থাকার কথা, তারা বলছে।’

তিনি বলেন, ‘এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এসব বয়ান দিচ্ছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে। বলছে, বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আনুপাতিক নির্বাচন কী জিনিস, আপনারা কেউ জানেন?’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলত। এই চেতনার কথা বলবেন না। চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায়-দায় সন্ধ্যায় চলে যায়।’

তিনি বলেন, ‘সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

আপডেট সময় : ১১:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫