ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চাঁদার ভাগ নিবেন কিন্তু হত্যার দায় নিবেন না, সেটা তো হবে না: বিন ইয়ামিন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ২১০৮ বার পড়া হয়েছে

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, চাঁদার ভাগ নিবেন কিন্তু ধর্ষণ আর হত্যার দায় নিবেন না, সেটা তো হবে না।

শনিবার (১২ জুলাই) রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবির রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমারা বিএনপি কিংবা যুবদল ছাত্রদলের শত্রু না। কিন্তু তারা যদি নিজেদের চরিত্র ঠিক না করে তাহলে তো হবে না। চাঁদার ভাগ নিবেন কিন্তু ধর্ষণ আর হত্যার দায় নিবেন না, সেটা তো হবে না।’

বিন ইয়ামিন বলেন, ‘ক্ষমতায় যাবার আগেই ছাত্রদের স্লোগান শুনে ফেলেছেন, ভবিষ্যৎ কী হবে সেটাও জুলাই আন্দোলন দেখিয়েছে।’

দেশের মানুষ কেনো আপনাদের ভোট দিবে প্রশ্ন রেখে ইয়ামিন বলেন, ‘এবার দেশের মানুষ টাকা নিয়ে ভোট দিবে না। কেউ যদি চাঁদাবাজি, মামলা বাণিজ্য এসব থেকে বের না হয় তাহলে আওয়ামী লীগের মতই পরিণতি হবে।’
তিনি বলেন, ‘টিএসসিতে স্কোরবোর্ড হবে সেখানে ৫ আগস্ট পরবর্তী কোন দলের হাতে কতজন খুন হয়েছে।’

এ সময় পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘আইয়ামে জাহেলিয়াতের যুগের বর্বরতাকেও ছাড়িয়ে গেছে এই হত্যাকাণ্ড। বিএনপিকে এসবের দায় নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আগামী ১ মাসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আর আইন শৃঙ্খলা ঠিক করতে না পারলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদত্যাগ করুন।’
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁদার ভাগ নিবেন কিন্তু হত্যার দায় নিবেন না, সেটা তো হবে না: বিন ইয়ামিন

আপডেট সময় : ০২:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫